বগুড়ায় মাদকসেবনের দায়ে ৪ জনের কারাদন্ড
স্টাফ রিপোর্টার: বগুড়ায় মাদকসেবনের দায়ে ৪ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মহানগরের সেউজগাড়ী, চকসুত্রাপুর ও হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজা ও ১ পিস ট্যাপেন্টাডলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক বগুড়ার সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন তাদেরকে বিভিন্ন মেয়াদি কারাদন্ড ও অর্থদন্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার শতিকজান এলাকার মাহিদুল (২৮), বগুড়া মহানগরের মধ্য চেলোপাড়ার মানিক ঘোষ (২৮), সদরের চাচাইতারা এলাকার লিটন মিয়া (৫৯) ও শিবগঞ্জ উপজেলার মালাহার গ্রামের দিলীপ চন্দ্র রবিদাস (২৮)।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184574