বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে বগুড়ার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা 

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে বগুড়ার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা 

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদকে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া জেলা বিএনপি নেতৃবৃন্দ।

বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপিসহ এসময় সাথে ছিলেন-বগুড়া জেলা বিএনপি’র সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপি’র সহসভাপতি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ শাহাদত হোসেন মন্ডল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184572