বগুড়ার শাজাহানপুরে মুড়ি কারখানার ৭০ হাজার টাকা জরিমানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: অনুমোদনহী লবন ব্যবহার ও বস্তায় মেয়াদ উল্লেখ না করায় বগুড়ার শাজাহানপুরে একটি মুড়ি কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিকের ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
দন্ডপ্রাপ্ত করাখানা মালিক শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের চেলো গ্রামের মৃত অজিদ দেবনাথের ছেলে বিলাশ দেবনাথ। বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারায় উক্ত জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন কর্মকর্তার দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়ার ফিল্ড অফিসার মো. শাহানুর হোসেন খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মুড়ির বস্তায় লেবেলিং না থাকা, বস্তায় উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না করা, অনুমোদনহীন লবণ ব্যবহার এবং কারখানায় কর্মরত শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষা পোশাক না থাকার দায়ে জরিমানা করা হয়।
শাজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা কালে জব্দকৃত অনুমোদনহীন দুই বস্তা লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184555