বগুড়ার কাহালু উপজেলা আ‘লীগের সহ-সভাপতি বদের খাঁন গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: বদরুজ্জামান খাঁন ওরফে বদেরকে (৭০) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সে কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় রাজনৈতিক মামলা থাকায় তাকে গ্রেফতার করে দুপুরেই আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184551