বাগেরহাটে জমি বিরোধের জেরে হামলায় প্রাণ গেল যুবকের; আহত বাবা
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আহাদ আহমেদ রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদুজ্জামানের ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশীদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় একজন নিহত হয়েছেন। এবং তার বাবা গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ সজ্জা জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে মামলা হবে। এছাড়া হামলায় অভিযুক্তদের আটকে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184516