চন্দ্রমুখী হয়ে পর্দায় হাজির হচ্ছেন কৌশানী

চন্দ্রমুখী হয়ে পর্দায় হাজির হচ্ছেন কৌশানী

বিনোদন ডেস্কঃ শরৎচন্দ্রের কালজয়ী সৃষ্টি ‘দেবদাস’ উপন্যাসের জনপ্রিয় চরিত্র চন্দ্রমুখী আবারও বড় পর্দায় ফিরছে। তবে এবার সম্পূর্ণ নতুন এক চমক নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন পরিচালক সৃজিত মুখার্জী। তাঁর আসন্ন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ এ এই চন্দ্রমুখী চরিত্রেই বিশেষ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জীকে।

প্রজন্মের পর প্রজন্ম পাঠকদের মনে স্থায়ী জায়গা করে নেওয়া এই ক্লাসিক চরিত্রটিকে সৃজিত তাঁর নিজস্ব স্বকীয় ও আধুনিক সিনেম্যাটিক দৃষ্টিভঙ্গিতে কীভাবে ফুটিয়ে তোলেন, তা নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।

নির্মাতাদের জোরালো বিশ্বাস, ছবিটিতে কৌশানীর এই বিশেষ উপস্থিতি এবং তাঁর জন্য নির্ধারিত বিশেষ গানটি দর্শকদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে। বাংলা সিনেমায় চন্দ্রমুখী চরিত্রটি এর আগেও বিভিন্ন সময়ে রূপায়িত হয়েছে, তবে নতুন এই প্রেক্ষাপটে কৌশানীর অভিনয় দর্শকদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেবে।

তারকাবহুল এই চলচ্চিত্রে কৌশানী ছাড়াও আরও একঝাঁক জনপ্রিয় ও প্রতিভাবান তারকা অভিনয় করছেন। ছবিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ ও কাঞ্চন মল্লিককে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184514