ইরানের নতুন অস্ত্রের সক্ষমতা দেখে বিশ্ব অবাক হয়ে যাবে : আইআরজিসি

ইরানের নতুন অস্ত্রের সক্ষমতা দেখে বিশ্ব অবাক হয়ে যাবে : আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নতুন অস্ত্রের সক্ষমতা দেখে ‘বিশ্ব অবাক হয়ে যাবে’। 

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো হামলার ঘটনা ঘটলে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণ কৌশলে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ আসবে।

সংবাদমাধ্যম আল-আলমকে তিনি বলেন, এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের ভৌগোলিক অবস্থান এবং ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামের ক্ষেত্রে পরিবর্তন। তিনি বলেন, আমরা নতুন সক্ষমতাসম্পন্ন সব অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসব এবং বিশ্ব তা দেখে বিস্মিত হবে। মোহেব্বি আরো বলেন, ইরানের লক্ষ্যবস্তুও আর আগের মতো একই থাকবে না। নতুন কিছু লক্ষ্যবস্তু স্থির করা হয়েছে, যেগুলোতে এখনো আঘাত করা হয়নি। সূত্র : আল জাজিরা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184499