সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা ডুবে এক যুবকের মৃত্যু
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে নৌকা ডুবে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
জানা গেছে, আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের মজিদের ছেলে সজীব (২৫) নৌকা করে বাঘাবাড়ি যাবার সময় বড়ালে নৌকা থেকে পড়ে প্রচন্ড স্রোতে তলিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা নদীতে খোঁজ করে না পেয়ে রাজশাহী ডুবরী দলকে খবর দিলে বেলা ১১টার সময় তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।
উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্ট্র পারভেজ আহমেদ জানান, আমরা খবর পাওয়ার পর অনেক খুঁজে তার সন্ধান না পেয়ে রাজশাহীর ডুবরী দল এসে আধাঘন্টায় তার লাশ নদী থেকে উদ্ধার করে ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184492