পাবনার চাটমোহরে মাদক ব্যবসায়ী ওমর আলীর বিরুদ্ধে মানববন্ধন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: ‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’ এ স্লোগানে পাবনার চাটমোহরে ৬টি গ্রামবাসীর যৌথ উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর, আড়িংগাইল, মল্লিকবাইন তিন মাথা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে মাদক ব্যবকসায়ী ওমর গংদের হুমকির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আজির উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে ও ফয়সাল কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাদ্রাসার মুহতামিম হাসিবুল ইসলাম শান্ত, সদস্য মোহাম্মদ আলী ফারুকী, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মনজিল হোসেন, সাংবাদিক শাহীন রহমান, রাসেল, মাসুম রানা, কাওসার, মানসুক আলম প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184464