সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি পারভেজ আক্তারকে (২৫) গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে পৌর সদরের কান্দাপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহসভাপতিকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184461