গুণীজন সংবর্ধনা ও বগুড়াপেক্সের ক্রেস্ট এবং সনদ বিতরণ

গুণীজন সংবর্ধনা ও বগুড়াপেক্সের ক্রেস্ট এবং সনদ বিতরণ

গুণীজন সংবর্ধনা ও বগুড়াপেক্সের ক্রেস্ট এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হল গত শনিবার। ঢাকা জিপিও-এর দ্বিতীয় তলায় অবস্থিত সভা কক্ষে ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ এর আয়োজনে দু’ভাগে বিভক্ত এই অনুষ্ঠানে ফিলাটেলিতে অবদান রাখার জন্য গুণীজন সংবর্ধনা প্রদান করা হয় প্রথম ভাগে।

ফিলাটেলিতে দীর্ঘদিন অবদান রাখার জন্য ফিলাটেলিস্ট পারভেজ আলী আনোয়ার খান, নকশাকার মানযারে শামীম ও ফিলাটেলিস্ট আমিনুল হক মল্লিককে এবার সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মাদ পত্রিকার সম্পাদক এবং স্বনামধন্য কার্টুনিস্ট আহসান হাবিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট সানাউল হক চৌধুরী।

দুপুর সাড়ে ৩টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালন করেন সোসাইটির সাবেক সভাপতি মো. আকবর হোসাইন ও সাধারণ সম্পাদক এস এম ফারুখ মাসুম। অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের ফিলাটেলিস্ট ও সংগ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম পর্ব অনুষ্ঠানের পর পরই দ্বিতীয় পর্বে ডাকটিকিট প্রদর্শনী বগুড়াপেক্সের ক্রেস্ট এবং সনদ বিতরণ করা হয়। ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ এর আয়োজনে বগুড়ার বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজে ডাকটিকিট প্রদর্শনী বগুড়াপেক্সে অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ৬০ জন অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট এবং সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184428