বগুড়ার আদমদীঘিতে বিবাদমান জমিতে বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারপিটে আহত-৫

বগুড়ার আদমদীঘিতে বিবাদমান জমিতে বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারপিটে আহত-৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিবাদমান জমিতে একটি পক্ষ আদালতের আদেশের বিজ্ঞপ্তি টাঙ্গিয়ে ফেরার পথে প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি ও মারপিটে নারীসহ ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে মার্জিয়া বেগম (২৫) ও মনিরা বেগম (৩৭) কে গুরুত্বর অবস্থায় আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার সকালে আদমদীঘি উপজেলার দত্তবারিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামের শাকিল হোসেন বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়, আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গ্রামের নওমুসলিম হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ একই গ্রামের এনামুল করিমসহ তার লোকজনের মধ্যে প্রায় ৫ বিঘা জমি নিয়ে বিবাদ ও আদালতে মোকদ্দমা চলছে। গত রোববার সকালে শাকিল হোসেন ও তার লোকজন ওই বিবাদমান জমিতে আদালতের একটি আদেশনামা বিজ্ঞপ্তি খুঁটিতে টাঙ্গিয়ে তারা বাড়ি ফিরছিল।

এসময় বিবাদমান জমির পাশে প্রতিপক্ষ ও তার লোকজন বাঁধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিল হোসেন, তার স্ত্রী মার্জিয়া বেগম, হাসান সরদার, তার স্ত্রী মনিরা বেগম, আবু জাকেরসহ ৫জন আহত হয়। এদের মধ্যে মার্জিয়া বেগম ও মনিরা বেগমকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিপক্ষ নওমুসলিম হাছান সরদার বলেন, তার দখলীয় জমিতে জোড়পুর্বক খুঁটি টাঙ্গানোর বিষয় জানতে চাইলে তাদের উপড় হামলা করা হয়। বাদি শাকিল হোসেন জানায়, তিনি আদালতের একটি বিজ্ঞপ্তি ওই জমিতে টাঙ্গিয়ে ফেরার পথে তার উপড় হামলার ঘটনা ঘটে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া বিষয় নিশ্চিত করে জানায়, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184415