যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

‘প্রাইমারী ডিলারস বাংলাদেশ লিমিটেড’ (পিডিবিএল) এর ৬৫তম পর্ষদ সভা এবং ৮৪তম দ্বিমাসিক সভা বৃহষ্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। পিডিবিএল এর চেয়ারম্যান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মাহবুবুর রহমান উক্ত সভার সভাপতিত্ব করেন।

যমুনা ব্যাংক পিএলসি এর আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ সহ পিডিবিএল এর সদস্য ২২ টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও/তাদের প্রতিনিধি, সিইও পিডিবিএল, ট্রেজারী প্রধানগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184407