অপ্রতীম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
ইশরাত শাহরিয়ার অপ্রতীমকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে কুমিল্লা আইডিয়াল কলেজ।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্সের সামনে কলেজটির শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, বিচার করার দায়িত্ব সরকারের। আমরা অপ্রতীমকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, অপ্রতীমের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আগামী দিনে বাংলাদেশে কোনো শিক্ষার্থী যেন এরকম কোনো হত্যার শিকার না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, প্রভাষক হাসান ভূইয়া, জাবেদ হোসাইন, মিঠুন মজুমদার, নাঈমা আক্তার, শারমিন আক্তার, তাহমিনা আক্তারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184385