দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে পলিসিসটিক সিনড্রোম সচেতনতা সপ্তাহের এক সেমিনারে এ কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিসটিক ওভারি সিনড্রোমের কারণে দেশে বন্ধাত্বের হার বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে।’

দ্রুতই চীনসহ আধুনিক দেশগুলোর প্রযুক্তি দেশে আনতে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশে প্রতি ১০০ জনে ৮থেকে ১০ জন নারী এই সমস্যায় ভুগছে বলে উঠে আসে আলোচনায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184377