ডেঙ্গু প্রতিরোধে সকলের সহযোগিতা চাই : বগুড়া সিটি প্রশাসক স্বাধীন

ডেঙ্গু প্রতিরোধে সকলের সহযোগিতা চাই : বগুড়া সিটি প্রশাসক স্বাধীন

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বগুড়া সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ ও করতোয়া নদীর ওয়াকওয়ে এলাকায় পরিছন্নতা অভিযান হয়।

অভিযানে ডেঙ্গুর প্রজননস্থল হিসেবে বিবেচিত জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত সামগ্রী অপসারণ করা হয়। একই সঙ্গে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

অভিযানকালে সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের একক উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য সকল নাগরিকের সহযোগিতা চাই।সকলের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী, ডিডিএলজি রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পি. এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184305