আর্জেন্টিনার তিন প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি ফিফা’র

আর্জেন্টিনার তিন প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি ফিফা’র

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর ফিফা’র প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। নির্ধারিত তিনটি ম্যাচকে ‘টপ লেভেল’ বা ‘ক্লাস এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাতে সাড়া দিয়েছে ফিফা।

মূলত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে মারামারিতে জড়ানোয় বড় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার ও এক কোচ। সেই শাস্তি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাচে কার্যকর হয়ে গেলেই লাভ আলবিসেলেস্তেদের। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই আসন্ন তিনটি প্রীতি ম্যাচ ‘টপ-লেভেল’ মর্যাদা পাওয়ার দৌড়ে নামে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে লিওনেল স্কালোনির দল। তারা আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় ৭৭তম র‌্যাঙ্কিংধারী বলিভিয়ার বিপক্ষে খেলে ৩ ও ৬ অক্টোবর ঘরের মাঠে বুরকিনা ফাসো (৬২তম) ও বেনিনের (৯৩তম) সঙ্গে খেলবে আলবিসেলেস্তেরা। মেসির বিদায় রাঙাতে আয়োজন করা হচ্ছে বেনিন ম্যাচ। ইতোমধ্যে এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে বিশ্বজয়ী অধিনায়ককে। 

এসব ম্যাচেও কার্যকর হবে নিষেধাজ্ঞা পাওয়া ফুটবলার-কোচদের শাস্তি। কারণ ফিফা নিশ্চিত করেছে, খেলোয়াড়েরা শুধু অফিসিয়াল ম্যাচেই নয়, প্রীতি ম্যাচেও নিষেধাজ্ঞার মেয়াদ কাটাতে পারবেন। তবে সেই প্রীতি ম্যাচ অবশ্যই ‘টপ-লেভেল’ হতে হবে। এই নিয়মের বিষয়টি বিবেচনায় নিয়ে এএফএ আর্জেন্টিনার আসন্ন ম্যাচগুলোকে ‘টপ-লেভেল’ হিসেবে গণ্য করার অনুরোধ জানায়। তাদের সেই অনুরোধ গ্রহণ করা হয়েছে।

কোনো প্রীতি ম্যাচকে ‘ক্লাস এ’ বা ‘টপ লেভেল’ হিসেবে বিবেচনা করতে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। ম্যাচে সিনিয়র জাতীয় দলগুলোকে অংশ নিতে হবে, ফিফা’র স্বীকৃত অফিসিয়াল নিয়ম অনুসরণ করতে হবে (যেমন খেলোয়াড় বদলের নির্দিষ্ট সীমা এবং সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনগুলোর অনুমোদন থাকতে হবে)। ফলে আসন্ন তিনটি ম্যাচ না খেলে নিষেধাজ্ঞার পরিমাণ কমিয়ে আনার সুযোগ থাকছে পারেদেস-আলমাদাদের সামনে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184248