পাকিস্তানে পুলিশ সদর দফতরে হামলা: নিহত বেড়ে ৩১
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা এবং বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে অন্তত ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে মিডল ইস্ট আই এই তথ্য জানায়।
শুক্রবার বিকেলে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত শহরে অবস্থিত ‘ওল্ড পুলিশ লাইনস’ কমপ্লেক্সে হামলাকারীরা হামলা চালায়। আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৬ জন পুলিশ সদস্যসহ অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184225