বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। নব গঠিত এসআরবি-১২ বগুড়ার সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, সদরের হাজরাদিঘী গ্রামের নাজু মিয়ার ছেলে মোঃ রাজিব উদ্দিন (২৫) ও নিশিন্দারা মধ্যপাড়ার রমজার আলীর ছেলে মো. ফজলে রাব্বী (২৭)।
এদের মধ্যে রাজিব বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ফজলে রাব্বি মাদক মামলায় এক বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়া মহানগরের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে ফজলে রাব্বিকে গ্রেফতার করা হয়।
এছাড়া একইদিন ভোর ৬ টার দিকে সদরের হাজরাদিঘী বালিয়াপাড়ায় আরো একটি অভিযান চালিয়ে রাজিব উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184205