বগুড়ায় ১১দলীয় ঐক্য’র লংমার্চ শনিবার

বগুড়ায় ১১দলীয় ঐক্য’র লংমার্চ শনিবার

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ১১দলীয় ঐক্য। মহানগরের মাটিডালিতে পথসভার মঞ্চ তৈরি করা হয়েছে। নেতৃবৃন্দ আশা করছেন বগুড়ার পথসভায় স্মরণকালের সবচেয়ে বেশি লোকসমাগম ঘটবে।

৯ দফা দাবিতে বিরোধী দলের ডাকা লংমার্চের দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে আগামীকাল শনিবার। ঢাকা থেকে সড়ক পথে লংমার্চের বহর বগুড়ার ওপর দিয়ে রংপুরে গিয়ে জনসভার মাধ্যমে শেষ হবে। জনসমাবেশ সফল কাজ করছেন জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস সহ ১১দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বগুড়ায় লংমার্চের প্রস্তুতি সম্পর্কে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লংমার্চের গাড়ির বহরকে বগুড়ার প্রবেশমুখ চান্দাইকোনায় স্বাগত জানানো হবে। এরপর বিকেল ৩টায় বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184201