চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩ হাজার লিটার ডিজেল মজুত, ১০ হাজার টাকা অর্থদন্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় যথাযথ অনুমোদন (লাইসেন্স) ছাড়াই প্রায় ৩ হাজার লিটার ডিজেল ক্রয় করে মজুত রাখার অপরাধে হুমায়ন চৌধুরী নামে এক দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাচোলের ভেরেন্ডি বাজার এলাকায় মেসার্স চৌধুরী ট্রেডিং নামে একটি দোকানে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল বলেন, ওই দোকান মালিক তেল ক্রয় ও মজুতের আবেদন করলেও এখনও তা অনুমোদন হয়নি। অভিযানে দোকান ও সংলগ্ন গোডাউনে প্রায় ৩ হাজার লিটার ডিজেল পাওয়া গেলে তা জব্দ করা হয়।
এ ঘটনায় অনুমোদন ছাড়া ডিজেল ক্রয় করে মজুতের অপরাধে দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া ওই ডিজেল নিকটস্থ ফিলিং স্টেশনে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করার নির্দেশ দেয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184177