গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ মো. তৌফিকুল ইসলাম তৌফিক (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার তৌফিক ওই গ্রামের শাহ মো. জামিলুর রহমানের ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের লেলিন মেম্বারের বাড়ির সামনের সড়কে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তৌফিককে গ্রেফতার করে। এসময় তল্লাশি করা হলে তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার এসআই মীর কায়েছ জানান, গ্রেফতার তৌফিকের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184170