৩৭ জনকে নিয়োগ দেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট

৩৭ জনকে নিয়োগ দেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ময়মনসিংহ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ৭ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে ময়মনসিংহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
  • আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • কর্মস্থল: ময়মনসিংহ
  • বয়স: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ময়মনসিংহ। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ - ৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫ - ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184146