আজও দূষিত শহরের তালিকায় ঢাকা

আজও দূষিত শহরের তালিকায় ঢাকা

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ (শুক্রবার) ছুটির দিনেও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৭৩। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে এই মেগাসিটি।

একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর, যার স্কোর ২১০। দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির কুচিং শহর (স্কোর ১৮৭)। তালিকার তৃতীয় ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (স্কোর ১৮৪) ও ভারতের কলকাতা (স্কোর ১৬০)।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১০৩ থেকে ২১০-এর মধ্যে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184110