ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি অডিওকে কেন্দ্র করে প্রত্যাহার হওয়া ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি জানান, এ ঘটনায় ডিএমপি তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিতে ডিবির একজন সদস্য এবং ডিএমপি সদরদপ্তরের দুজন কর্মকর্তা রয়েছেন। কমিটিই রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।

ভাইরাল হওয়া অডিওতে রাকিবুল হাসানের নামে প্রচারিত কথোপকথনে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসেন, তাহলে তারা কিছুই করতে পারবেন না।

ওই অডিওতে আরও দাবি করা হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন। তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না বলেও কথোপকথনে বলা হয়।

এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও ওই ব্যক্তিকে কথা বলতে শোনা যায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184100