রংপুর নগরীর নয়টি স্কুল জেডসিবান্ধব সবুজ বিদ্যালয় ঘোষণা
রংপুর জেলা প্রতিনিধি: রংপুর ইউসেপ টেকনিক্যাল স্কুলে আটটি স্কুল হতে আগত শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে জেডসি বান্ধব সবুজ বিদ্যালয় ঘোষণা ও কার্যক্রম উদযাপন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এডিপির সহযোগিতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ইউসেফ স্কুলে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনায়েত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ পরিচালক কৃষিবিদ মো: সাইফুল ইসলাম, রংপুরের ইএসডিও তোকে, শিক্ষক নাইস, প্রজেক্ট মোহাম্মদ আবু তারেক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এডিপি সিনিয়র ম্যানেজার উত্তম দাস, লিভলিহুড টেকনিক্যাল স্পেশালিস্ট সায়েদ ইসতিয়াকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিশুদের নেতৃত্ব বিকাশ, বিদ্যালয় সবুজায়ন, নিরাপদ সবজি উৎপাদন, প্লাস্টিক ব্যবহারের কুফল, শিশু সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে নগরীর নয়টি স্কুলকে জেডসি বান্ধব সবুজ বিদ্যালয়ের ঘোষণা করা হয়। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনায়েত হোসেন নগরীর অন্যান্য স্কুলগুলোকেও সবুজায়ন করার আহ্বান জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184089