মাদারীপুরে ইয়াবাসহ যুবক আটক
মাদারীপুরের ডাসার উপজেলায় হোসেন ভূঁইয়া (২৫) নামে এক যুবককে ৩০০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আটক হোসেন ডাসারের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর পুলিশ সুপার (এসপি) মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চালায়।