সংগীতশিল্পী সালমার বাবা আর নেই

সংগীতশিল্পী সালমার বাবা আর নেই

বিনোদন ডেস্ক : সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন। এ সংগীতশিল্পী সামাজিক মাধ্যমে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানেই তিনি তার বাবার মৃত্যুর সংবাদটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে সেই পোস্টে মৌসুমী আক্তার সালমা লিখেছেন— ‘আমার আব্বা আর নেই।’

এ সংগীতশিল্পীর বাবা ফজলুল হকের আকস্মিক বিদায়ে তার পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এবং কোথায় কখন জানাজা ও দাফন সম্পন্ন হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184037