রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬১ টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৮৬ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৪৯ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ০৯ রাউন্ড গুলি, ১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩৮৭০ পিস ইয়াবা, ১৩.৮ গ্রাম হেরোইন, ২১০ বোতল ফেনসিডিল, ১টি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, ১টি ওয়াকিটকি, ১ হাতকড়া, ২টি ডিবির জ্যাকেট, ১টি অটোরিকশা, ৩টি মোটরসাইকেল, ১৪টি মোবাইলফোন, ২টি গুলির খোসা, ১টি ফয়েল পেপার, ১৩৩০০ টাকা ও তিনজন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184008