দিনাজপুরের নবাবগঞ্জে ধর্ষক গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে ধর্ষক গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ এক বাকপ্রতিবন্ধী (১৯) যুবতীকে ধর্ষণের মামলায় সেলিম হোসেন(২৫) নামের ধর্ষককে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার দাউদপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর আদর্শ গ্রামের হবিবর রহমানের ছেলে।

মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় বাকপ্রতিবন্ধী যুবতীকে ইটভাটায় ডেকে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রেফতার সেলিমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183988