জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৭ জনের চাকরির সুযোগ

জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৭ জনের চাকরির সুযোগ

খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে ৮টি পদে ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ১৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
  • আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ১০টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কর্মস্থল: খুলনা
  • বয়স: ১ আগস্ট ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ - ৬ নং পদের জন্য ১১২ টাকা এবং ৭ - ৮ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183958