কলাপাড়ায় ১৮০ যুব স্বেচ্ছাসেবকে দুর্যোগ সুরক্ষা উপকরণ বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগে সাড়াদান এবং উদ্ধার কার্যক্রমে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য মিঠাগঞ্জ ও লালুয়া ইউপির ১৮০ জন যুব স্বেচ্ছাসেবকদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার(১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাগোনারী বাংলাদেশের উদ্যোগে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠ প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান। উপস্থিত ছিলেন জাগোনারীর প্রকল্প ব্যবস্থাপক মো. জাফর আলম, কেয়ার বাংলাদেশ’র কর্মসূচি ব্যবস্থাপক বায়েজিদ বোস্তামী, টেকনিক্যাল কো-অর্ডিনেটর শাবা শবনম, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন খান দুলাল প্রমুখ।
এসময় স্বেচ্ছাসেবকদের মাঝে রেইনকোট, ভেস্ট, হেলমেট, হেডল্যাম্প, ফিতাসহ বাঁশি, লাইফবয়া ও মেগাফোন বিতরণ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183934