নিখোঁজের একদিন পর ডোবা থেকে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর আইয়ুব হোসেন (৪০) নামের এক ভাঙ্গারী ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার কাঁচপুর এলাকার একটি ডোবাতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি উত্তর কাঁচপুরের আলতাফ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি গতকাল বিকালের পর হতে তার স্বজনরা খুঁজে পাচ্ছিল না। নিখোঁজের একদিন পর অর্থাৎ আজ সকালে স্থানীয়রা ডোবার পাশ দিয়ে হাঁটাচলার সময়ে রক্তমাখা একটি বস্তা দেখতে পেয়ে পুলিশকে ফোন করে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, ‘মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তি ভাঙ্গারি ব্যবসায়ী। তার কাঁচপুরের একটি পরিত্যক্ত ভবনের নিচে তার দোকান আছেন। সেই দোকানের পেছনে বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। নিহতের মরদেহে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183929