বাংলাদেশকে ‘লজ্জার রেকর্ড’ থেকে মুক্তি দিলো আফগানিস্তান

বাংলাদেশকে ‘লজ্জার রেকর্ড’ থেকে মুক্তি দিলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে টানা হারের রেকর্ড গড়ে অনাকাক্সিক্ষত এক ‘লজ্জার শীর্ষস্থান’ দখল করে রাখা ক্রিকেটে বিরল কোনো ঘটনা নয়। ভারতের বিপক্ষে সেই অম্লমধুর রেকর্ডটি দীর্ঘদিন ধরে বহন করে আসছিল বাংলাদেশ। তবে গতকাল তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় বাংলাদেশকে এই ‘লজ্জার রেকর্ড’ থেকে মুক্তি দিয়েছে আফগানিস্তান।

২০১৯ সালের ৩ নভেম্বর টি-টোয়েন্টিতে ভারতকে শেষবারের মতো হারিয়েছিল বাংলাদেশ। এরপর থেকে কুড়ি ওভারের ক্রিকেটে ভারত যেন বাংলাদেশের জন্য এক পরাস্ত করতে না পারা ‘মনস্তাত্ত্বিক জালে’ পরিণত হয়। ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের কাছে পরাজিত হয় বাংলাদেশ। দীর্ঘদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে যেকোনো দলের জন্য এটাই ছিল টানা সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ার পর আফগানিস্তানের টানা পরাজয়ের সংখ্যা দাঁড়ায় ১০-এ। ২০১০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আত্মপ্রকাশের পর থেকে ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি আফগানরা, ২০২৪ সালের জানুয়ারিতে একটি ম্যাচ টাই হলেও তারা সুপার ওভারে হেরে যায়। 

সিরিজে প্রথম ম্যাচে হেরে ভারতের বিপক্ষে টানা হারে বাংলাদেশের সঙ্গে শীর্ষ উঠেছিল আফগানিস্তান। আর গতকাল হারের মাধ্যমে আফগানিস্তান এককভাবে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টানা টি-টোয়েন্টি হারের শীর্ষে উঠে আসে, যার ফলে দীর্ঘদিনের হারের শীর্ষস্থান থেকে মুক্ত হয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে টানা হারের তালিকায় বাংলাদেশ ও আফগানিস্তানের বাইরে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের নামও রয়েছে।

ভারতের বিরুদ্ধে টানা ৮টি ম্যাচে হারলেও তাদের ঝুলিতে ৩টি জয়ের ইতিহাস রয়েছে, যার সর্বশেষটি ছিল ২০২৪ সালের জুলাইয়ে। আইরিশরাও টানা ৮টি ম্যাচ হেরেছিল, তবে চলতি ২০২৬ সালের জুনে টানা দুই ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জয়ের মধ্য দিয়ে তারা এই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার পথ দেখিয়েছে। ভারতের বিপক্ষে টানা হারের তালিকায় বাংলাদেশের নাম দুবার এসেছে। ২০১৯-২৫ মেয়াদে টানা ৯ ম্যাচ হারের আগে ২০০৯-১৮ মেয়াদেও টানা ৮ ম্যাচ হেরেছিল টাইগাররা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183904