বগুড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বগুড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বগুড়ায় জেলা পর্যায়ের জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসন, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ এবং জেলা ক্রীড়া অফিসার জনাব আকরাম হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল করিম বাদশা তার বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শরীর ও মন গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণ সমাজকে শৃঙ্খলা ও নৈতিকতা শেখায়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183849