ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে এক ভয়াবাহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে উপজেলার ভাঙ্গামনী গ্রামে আজম আলীর বাড়িতে।
আজম আলী বলেন, এ ঘটনায় মালামালসহ ৮টি ঘর আগুনে পুড়ে গেছে এবং এ সময় আগুনে ঝলসে ৩টি গরু মারা যায়। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সাভির্সের দু’টি টিম ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, কম্বল সহায়তা প্রদান করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183845