যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, বগুড়ায় ৭ জনের জরিমানা

যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, বগুড়ায় ৭ জনের জরিমানা

শহর প্রতিনিধি: বগুড়া মহানগরীর সাতমাথা এলাকায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এই অভিযানে ৩টি মামলায় মোট ৭ জনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন শহরের চেলোপাড়া এলাকার রঞ্জুর ছেলে ইউসুফকে এক পথচারী নারীর ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা চুরির চেষ্টার সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাকে কঠোর সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

বগুড়া সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাট-বাজার পরিদর্শক আব্দুল হাই, সিটি করপোরেশনের নিয়োজিত স্বেচ্ছাসেবী এবং বগুড়া সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183837