বগুড়ায় মুন্না হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ায় মুন্না হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ার ফাপোড় খন্দকারপাড়ার আরিফুল ইসলাম মুন্না হত্যা মামলার হাজতি আসামি আব্দুল ছ্ঈামের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। আসামি আব্দুল ছ্ঈাম ফঁপোড় ফকিরপাড়ার (পূর্বপাড়ার) মৃত আব্দুল আজিজের ছেলে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার ওই আসামির জামিনের আবেদন শুনানী অন্তে নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া সদর উপজেলার ফাঁপোড় খন্দকারপাড়ার আরিফুল ইসলাম মুন্না গত ২৩ মার্চ রাত সোয়া ১০ টার দিকে বাড়ি হতে ফাঁপোড় উচ্চ বিদ্যালয়ের পাশে জনৈক রুবেলের দোকানে মালামাল ক্রয় করে বাড়ি ফেরার সময় ফাঁপোড় খন্দকার পাড়ার মসজিদের দেড়শ’ গজ দুরে ওই আসামি সহ অন্যান্য আসামিরা পুর্ব শক্রতার জের ধরে তার পথ রোধ করে।

এরপরই আসামিরা ধারালো বার্মিজ চাকুর আঘাতে মুন্নাকে গুরুতর আহত করলে সে রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়িতে আসে। গুরুতর আহত আরিফুল ইসলাম মুন্নাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরেরদিন ২৪ মার্চ সকাল ১০ টার দিকে সে মারা যায়।

এব্যাপারে নিহত মুন্নার স্ত্রীনিলুফা ইয়াসমিন বাদি ওই আসামি ৬ জনের নাম উল্লেখ করে বগুড়া সদর থানায় এই হত্যা মামলা দায়ের করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাস্ট্র পক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড, সিরাজুল ইসলাম-৩।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183831