বগুড়ার সান্তাহার ইউপির দড়িয়াপুর গ্রামে শেষ হচ্ছে রাস্তার অসমাপ্ত কাজ
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর গ্রামের একটি রাস্তার প্রায় ১৩৮ মিটার সড়কের অসমাপ্ত কাজ তিন লাখ টাকা ব্যায়ে শেষ হচ্ছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় সান্তাহার ইউপির দড়িয়াপুর গ্রামের খোকনের দোকান থেকে সাঈম উদ্দীন স্কুল অভিমুখি এই ইট সোলিং কাজের উদ্বোধন করেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহিন হোসেন, সাইদুল ইসলাম, বিএনপি নেতা হোসেন আলী ও সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।
স্থানীয়রা জানান, সান্তাহার ইউনিয়নের সর্বশেষ গ্রাম দড়িয়াপুর। এখানে ২০০৩ সালে প্রায় এক কিলোমিটার মাটির রাস্তা তৈরি করা হয়। চকউজির স্কুল থেকে রমজানের বাড়ি পর্যন্ত রাস্তা একটু বৃষ্টি হলে কাঁদায় পরিণত হতো। এমন পরিস্থতিতে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন এই সড়কে পুরো অংশজুড়ে ইট সোলিং করার উদ্যোগ নেন।
সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, 'দড়িয়াপুর গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিনই পাশের চকউজির, প্রান্নাথপুর, চণ্ডীপুর, চকবুলাকিসহ শতাধিক গ্রামের মানুষ রানীনগর বাজারে যাতায়াত করে। রাস্তাটি কাঁচা হওয়ায় লোকজন চরম দুর্ভোগের শিকার হতো।
আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করেছি- এই রাস্তায় ইট সোলিং করার। আলহামদুল্লিাহ, কাজটি আর কয়েক দিনের মধ্যে শেষ হবে। এতে দুর্ভোগও কেটে যাবে।'
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183829