চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ড আলীগঞ্জ এলাকায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুস সামাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।

শিশু সামাদ ওই এলাকার মোল্লা বাড়ির মামুন মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ির উঠানেই খেলছিল সামাদ।

এরপর বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু সামাদের মৃত্যু হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183823