বগুড়ার আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে ৮ লাখ টাকার মাছ বিনষ্ট
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া গ্রামের ৯ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আলীমর্তুজা কিনার পুকুরে বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকা মূল্যের টেংড়া, গুলশাসহ বিভিন্ন প্রজাতির মাছ বিনষ্ট করা হয়েছে। গতকাল সোমবার রাতে ইন্দইল গ্রামে শিতলীপুকুর নামে এই পুকুরে কেবা কারা বিষ প্রয়োগ করে।
আদমদীঘির পশ্চিম সিংড়া গ্রামের ক্ষতিগ্রস্ত মেম্বার আলীমর্তুজা কিনা জানান, তিনি দীর্ঘদিন যাবত ইন্দইল গ্রামে ৪ বিঘা জলাশয়ের শিতলীপুকুর লীজ নিয়ে মাছচাষ করে আসছেন। ওই পুকুরে টেংড়া, গুলশা, রুই, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছচাষ করছেন।
বর্তমানে মাছগুলো বাজারজাত করণের উপযুক্ত হয়। গতকাল সোমবার রাতে ওই পুকুরে কেবা কারা বিষ প্রয়োগ করায় বিপুল পরিমাণ মাছ বিনষ্ট হয়। ফলে তার ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183813