টঙ্গীতে পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার

টঙ্গীতে পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকছেদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তিনি আরও জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

এর আগে, গাজীপুরের টঙ্গীতে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় হামলায় মাসুদ (৩০) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়। 

এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। গত রবিবার রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন মোজাম্মেল (৩০), আশরাফুল (২৫), নাইম মিয়া (২৮), সোহাগ (৩০) ও আদর (২১)। 

টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতার করলে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183781