কর্মশালার আমন্ত্রণ জানিয়ে মার্কিন গবেষককে আটক করল চীন, বেইজিং-ওয়াশিংটন উত্তেজনা

কর্মশালার আমন্ত্রণ জানিয়ে মার্কিন গবেষককে আটক করল চীন, বেইজিং-ওয়াশিংটন উত্তেজনা

একটি তিন দিনব্যাপী অ্যাকাডেমিক কর্মশালায় যোগ দিতে গিয়ে চীনে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর অবশেষে মিয়ানমার বংশোদ্ভূত এক মার্কিন গবেষকের বন্দি হওয়ার খবর নিশ্চিত করেছে ওয়াশিংটন। আটককৃত গবেষকের নাম মিন জিন।

গত ৩ জুন চীনের ইউনান প্রদেশে পৌঁছানোর পরপরই তাকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে ৫ জুন গুয়াংজুস্থ মার্কিন কনস্যুলেট জেনারেল মিন জিনের পরিবারকে জানায় যে, চীনের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সরকার ও জিনের পরিবার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেও বেইজিং তাকে ‘আইনি বিধিনিষেধের’ আওতায় রাখার কথা জানিয়েছে। ওয়াশিংটন অভিযোগ করেছে, সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানের আমন্ত্রণে চীনে যাওয়া এই মার্কিন নাগরিককে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলেছে চীনা গোয়েন্দা সংস্থা

ঘটনার বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, অর্থনৈতিক সহযোগিতা-সংক্রান্ত একটি কর্মশালায় যোগ দিতে গত ৩ জুন চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ‘৯৬৪০’ নম্বর ফ্লাইটে থাইল্যান্ডের চিয়াং মাই থেকে চীনের কুমিং উদ্দেশে রওনা হন মিন জিন। কুমিং বিমানবন্দরে অবতরণ করার পর তিনি তার পরিবার এবং তাকে আমন্ত্রণ জানানো চীনা অধ্যাপককে ‌‘জাস্ট ল্যান্ডেড ইন কুমিং’ লিখে একটি বার্তা পাঠান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183746