দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা(৬৫) বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পার্বতীপুরে হলদিবাড়ী রেলগেটের দক্ষিণ পাশে ঘটনাটি ঘটে।

জানা যায়, পার্বতীপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের শরীর দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে পার্বতীপুর জিআরপি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183732