ব্যাংক এশিয়ার কর্মীদের জন্য ‘আয়কর রিটার্ন দাখিলের নির্দেশিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি 

ব্যাংক এশিয়ার কর্মীদের জন্য ‘আয়কর রিটার্ন দাখিলের নির্দেশিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি 

ব্যাংক এশিয়ার কর্মীদের জন্য ‘আয়কর রিটার্ন দাখিলের নির্দেশিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি 
কর্মীদের আয়কর রিটার্ন দাখিল, কর পরিপালন এবং সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে Your Guide to Income Tax Return Filing` শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি রাজধানীর লালমাটিয়াস্থ ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি)-এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন জাতীয় রাজস্ব বোর্ড-এর অতিরিক্ত কর কমিশনার জনাব শাহেদ আহমেদ চৌধুরী। সেশনে তিনি আয়কর রিটার্ন দাখিলের বিভিন্ন দিক, প্রক্রিয়া, প্রয়োজনীয়তা এবং কর পরিপালন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন। এতে আরও ছিলো ইন্টারঅ্যাক্টিভ সেশন, ব্যবহারিক অনুশীলন ও নলেজ শেয়ারিং আলোচনা। 

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীগণ আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া ও বিধিবিধান সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করেন। ব্যবহারিকভিত্তিক পদ্ধতি অংশগ্রহণকারীদের পেশাগত ও ব্যক্তিগত কর-সংক্রান্ত বিষয়ের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করে। 
ব্যাংকের কর্পোরেট অফিসের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183697