সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কে তাঁত বোর্ডের অফিসের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উল্লাপাড়া রেলস্টেশন এলাকার পাইকপাড়ার ওই মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম জানান, মৃত ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪৪/৪৫ বছর। তার বাম চোখে ও বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

গতকাল রোববার রাতের কোন এক সময় সড়ক দুর্ঘটনায় লোকটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত ও ময়না তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপ-পরিদর্শক আব্দুল হালিম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183694