প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৭ গোল উত্তর কোরিয়ার

প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৭ গোল উত্তর কোরিয়ার

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের নারী ফুটবলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৭ গোল দিয়েছে প্রতিপক্ষ উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলার মেয়েরা। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ নারী দল এর আগে কখনো প্রথমার্ধে এতগুলো গোল হজম করেনি।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে একের পর এক আক্রমণে বাংলাদেশকে দিশেহারা করে তোলে উত্তর কোরিয়া। একে-একে হজম করায় ৭ গোল। প্রতিপক্ষের জন রং, চাই উন ও কিম কিয়ং করেছেন জোড়া গোল। বাংলাদেশের জালে প্রথমার্ধে উত্তর কোরিয়ার গোল উৎসবের শুরুটা হয় ম্যাচের ষষ্ঠ মিনিটেই। শুরুটা করেন জন রং। এরপর ১০ মিনিটেও তিনি নিজের ও দলের দ্বিতীয় গোল করেন।

তবে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করেছিলেন রি সং। তার গোলটি বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183650