গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে স্বস্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী
নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাত থেকেই আগের অবস্থায় ফিরে যাবে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন এফবিসিসিআই’র প্রশাসক ও ব্যবসায়ী ফজলুল হক।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, কাল রাত থেকেই ইনশা আল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় আমরা কাল রাতে ফিরে যেতে পারবো।
তিনি বলেন, এটা আমাদের মনে হয় যে, আজকের এই বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি, সবচাইতে বড় স্বস্তির খবর।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183649