বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি ও মাদকসহ বিভিন্ন মামলায় ৭জনকে গ্রেফতার করেছে। এসময় ৩৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে চুরি মামলায় আদমদীঘি উপজেলার থলপাড়া গ্রামের সুলতান সরদারের ছেলে রবিণ সরদার (২০), বাগবাড়ি গ্রামের আবুল উদ্দিন সকারের ছেলে সজিব সরকার (২১) ও অন্তাহার গ্রামের ফিরোজ প্রামানিকের ছেলে চঞ্চল হোসেন (২৮) কে, ৩৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আদমদীঘির মুরইল বাজারের আজিজুল হকের ছেলে শাকিল হোসেন (২৫) ও দুপচাঁচিয়া উপজেলার তালোড়া মুক্তাগাছা গ্রামের শামীম হোসেনের ছেলে মোহাম্মাদ জাহিদ (২৪) কে গ্রেফতার করা হয়।

এছাড়া সন্দেহজনক ভাবে অন্তাহার গ্রামের ইমামুল হকের ছেলে রানা হোসেন (৩২) ও সান্তাহার রেলওয়ে হাসপাতাল কলোনী এলাকার শাহিন হোসেনের ছেলে আরিফ হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183612