দিনাজপুরের কাহারোলে মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে বাবা ও ছেলের জেল-জরিমানা

দিনাজপুরের কাহারোলে মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে বাবা ও ছেলের জেল-জরিমানা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে মাদক বিক্রি ও সেবনের দায়ে বাবা ও ছেলের জেল জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১১টায় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো: লাল চান মিয়াকে (৭০) ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং তার ছেলে ইদু আলীকে(৩৮) ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪শ’ টাকা জরিমানা প্রদান করা হয়।

উভয়কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে এই শাস্তি প্রদান করা হয়েছে বলে জানা যায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183571